ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে তিতাস সেতুর দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ওই সেতুর ক্ষতিগ্রস্ত অংশের ওপর বেইলি সেতু স্থাপনের কাজ চলায় গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে দুই মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় এ সমস্যা দেখা দিয়েছে।
গতকাল সকাল ও বিকেলে সরেজমিনে দেখা যায়, সেতুর উভয় দিকে ১০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রী ও যানবাহনের চালকেরা দুর্ভোগে পড়েছেন। হাজার হাজার যাত্রী নৌকাযোগে নদী পারাপার হচ্ছেন। তবে যাত্রীদের বিনা মূল্যে পারাপারের জন্য ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) নদীতে ইঞ্জিনচালিত দুটি নৌকা রেখেছে।