ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে তিতাস সেতুর দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ওই সেতুর ক্ষতিগ্রস্ত অংশের ওপর বেইলি সেতু স্থাপনের কাজ চলায় গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে দুই মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় এ সমস্যা দেখা দেয়।
গতকাল সকাল ও বিকেলে সরেজমিনে দেখা যায়, সেতুর উভয় দিকে ১০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।