ঢাকা-সিলেট মহাসড়কে শিগগিরই ডিভাইডার নির্মাণ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে জরুরি ভিত্তিতে কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যত শিগগির সম্ভব ডিভাইডার নির্মাণের কথা ভাবা হচ্ছে।গত ১৫ জানুয়ারি ওই সড়কে দুর্ঘটনায় নিহত পুলিশ সদস্যের স্মরণে গতকাল বুধবার নরসিংদী পুলিশ লাইনে আয়োজিত শোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এসব কথা বলেন।সভা শেষে পুলিশ কল্যাণ তহবিল থেকে দুর্ঘটনায় নিহত প্রত্যেক পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের হাতে তিন লাখ টাকার চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া জরুরিভিত্তিতে বেলাব থানার জন্য একটি পিকআপ ভ্যান দেওয়ার ঘোষণাও দেন তিনি।