ঢাকা-সুনেত্র লংমার্চ ও ঢাকার মহাসমাবেশ সফল করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় বক্তারা দেশের তেল-গ্যাস-কয়লাসহ খনিজ সম্পদের ওপর জনগণের শতভাগ কর্তৃত্ব নিশ্চিত করার লড়াই বেগবান করার আহ্বান জানিয়েছেন। তাঁরা দেশের গ্যাস-বিদ্যুতের সংকটের জন্য বর্তমান ও অতীতের সরকারগুলোর ভ্রান্ত ও লুটেরা নীতিকে দায়ী করেছেন।গতকাল শনিবার রাজধানীর কমরেড মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্টের শহীদ কমরেড তাজুল মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বক্তারা এ কথা বলেন। ৪২ জেলার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি ও কেন্দ্রীয় নেতারা সভায় বক্তব্য দেন।সভায় জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ২৮ থেকে ৩১ অক্টোবর ঢাকা-সুনেত্র লংমার্চ ও ২৬ নভেম্বর ঢাকার মহাসমাবেশে ব্যাপক মানুষ জমায়েত করে এ আন্দোলন শক্তিশালী করার আহ্বান জানান। অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বাংলাদেশকে নাইজেরিয়া বানানোর জন্য চুক্তি ও নীতির যে ধারা তৈরি করা হয়েছিল, জাতীয় কমিটির আন্দোলন তার বিরুদ্ধে প্রতিরোধের প্রাচীর গড়ে তুলেছে। সভায় জাতীয় নেতাদের মধ্যে রাশেদ খান মেনন, মুজাহিদুল ইসলাম সেলিম, বিমল বিশ্বাস, খালেকুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।