ঢাকা হোমিওপ্যাথিক কলেজ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা হোমিওপ্যাথিক কলেজের ছাত্রাবাসে গত শুক্রবার মধ্যরাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। নববর্ষ উদ্যাপনের খাওয়া-দাওয়াকে কেন্দ্র করে মিরপুর ১৪ নম্বরে অবস্থিত কলেজটির ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, নববর্ষের বিশেষ খাওয়া-দাওয়া বিতরণের কর্তৃত্ব নিয়ে শুক্রবার রাত ১২টার দিকে ছাত্রাবাসে কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক মাইনুদ্দিন আহমেদের সমর্থকদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি এবং ক্রমে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষ লাঠিসোঁটা ব্যবহার করে। এতে সাধারণ সম্পাদক মাইনউদ্দিনসহ অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে কোনো মামলা হয়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহত মাইনউদ্দিন আহমেদ এবং কর্মী পার্থ কুমার, সুবর্ণ মন্ডল ও লিটন চৌধুরীকে চিকিৎসা দেওয়া হয়েছে।