ঢাকা-১ আঞ্চলিক গণিত উৎসব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিসিএসআইআর উচ্চবিদ্যালয়ে (সায়েন্স ল্যাবরেটরি) আজ শুক্রবার অনুষ্ঠিত হবে ঢাকা-১ আঞ্চলিক গণিত উৎসব। এতে এক হাজার ৪০০ শিক্ষার্থী অংশ নেবে।বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে, ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় এই উৎসবে দেশের বরেণ্য গণিতবিদ, বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদেরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঢাকা মহানগরের দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীরা তাদের নাম নিবন্ধন করেছে। শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরে এবং নিবন্ধন কার্ড ও কলম নিয়ে আজ সকাল আটটায় বিসিএসআইআর উচ্চবিদ্যালয়ে উপস্থিত থাকতে হবে।সকাল নয়টায় উৎসবের উদ্বোধন করবেন বিসিএসআইআর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী। উপস্থিত থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, সহসভাপতি অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, বিসিএসআইআরের চেয়ারম্যান এ আই মোস্তফা, গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খান, অধ্যাপক লুৎফুজ্জামান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, গণিত বিভাগের প্রধান আবদুল হাকিম খান, ফারসীম মান্নান মোহাম্মদী, বিজ্ঞানী রেজাউর রহমান, এফ আর সরকার, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম, আনিসুল হক এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান, তামিম শাহরিয়ার, হাম্মাদ আলী, কোচ মাহবুব মজুমদার ও সাধারণ সম্পাদক মুনির হাসান।