ঢাকা-৬ আসনের কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল রোববার অনুষ্ঠেয় দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শনিবার সকাল থেকে ঢাকা-৬ আসনের ভোটকেন্দ্রগুলোতে ব্যালট বাক্স বিতরণ শুরু হয়েছে।
পুরান ঢাকার সূত্রাপুর থানাধীন গেন্ডারিয়া এলাকায় জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র থেকে কড়া পুলিশি নিরাপত্তায় ভোটকেন্দ্রে ব্যালট বাক্স নিয়ে যাওয়া হয়।
কর্তব্যরত ম্যাজিস্ট্রেট কাজী ফয়সাল ‘প্রথম আলো’কে জানান, ঢাকা-৬ আসনের ৯৮টি ভোটকেন্দ্রের ভোটার তালিকা অনুযায়ী ব্যালট বাক্স পাঠানো হচ্ছে।
পুরান ঢাকায় হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি। সব ধরনের যান চলাচল অব্যাহত রয়েছে।