ঢাকাইয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ৩০ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরী সমিতি (ঢাকা সমিতি) এসএসসি, এইচএসসি, আলিম, দাখিল, ও লেবেল এবং এ লেভেল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ‘ঢাকাইয়া’ শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের যেকোনো প্রান্তে থাকা ঢাকাইয়া কৃতী শিক্ষার্থীরা এই সংবর্ধনা পাবে। সংবর্ধনায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে নম্বরপত্রের সত্যায়িত অনুলিপি ও প্রার্থী যে ঢাকার স্থায়ী বাসিন্দা (ঢাকাইয়া) তার প্রমাণসহ নয়াবাজারে সমিতির কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহের অনুরোধ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানা: নওয়াব ইউসুফ মার্কেট, ফ্রেঞ্চ রোড, নয়াবাজার, ঢাকা-১১০০। মুঠোফান: ০১৭১৬২৮৯৮৫৯; ফোন: ৫৭৩৯২৯৭৯। আগ্রহীদের সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টার মধ্যে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি|