ঢাকাকে নিরাপদ নগর করার আহ্বান জোনায়েদ সাকির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকাকে নিরাপদ নগরে পরিণত করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী জোনায়েদ আবদুর রহিম সাকি। গতকাল সোমবার বিভিন্ন এলাকায় প্রচারণার সময় তিনি এই আহ্বান জানান।
জোনায়েদ সাকি প্রচারাভিযানকালে বলেন, ‘ঢাকার যে প্রান্তেই যাওয়া হোক না কেন, নাগরিক অধিকার ভূলুণ্ঠিতই হতে দেখা যায়। আজকে মানুষের জানমালের নিরাপত্তা দিতে নগর প্রশাসন ব্যর্থ। কখনো কোনো কার্যকর উদ্যোগ নিতেও দেখা যায় না। অথচ সঠিক পরিকল্পনায় জনগণকে সঙ্গে নিয়ে কাজ করলে মানুষের মাঝে কাজের এবং উদ্যমের মধ্য দিয়েই নাগরিক সংকট নিরসন করা যেত।’
বেলা সাড়ে তিনটার দিকে মণিপুরিপাড়া, ইন্দিরা রোডের প্রধান প্রধান মোড়, ব্যবসাপ্রতিষ্ঠান, দোকান, বাসাবাড়ি, কোয়ার্টারসহ এলাকার বিভিন্ন স্থানে প্রচারণা চালান জোনায়েদ সাকি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন গণসংহতি আন্দোলনের অন্যতম সমন্বয়কারী আবুল হাসান, নাট্যকর্মী বন্যা মির্জা, সংগীতশিল্পী কৃষ্ণকলি ইসলাম প্রমুখ।