ঢাকামুখী মহানগর এক্সপ্রেস ট্রেনটি বিকল হয়ে পড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডর ভাটিয়ারিতে ঢাকামুখী যাত্রাবাহী একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। আজ বেলা একটার দিকে এ ঘটনা ঘটে। ভাটিয়ারির স্টেশনমাস্টার মাহমুদুল ইসলাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মাহমুদুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেলা পৌনে একটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি ভাটিয়ারি স্টেশনে আসার পর ইঞ্জিনে ত্রুটি দেখা যায়। ঘটনাটি কন্ট্রোল রুমে জানানো হয়েছে। চট্টগ্রাম থেকে অতিরিক্ত একটি ইঞ্জিন এসে ট্রেনটিকে ঢাকা নিয়ে যাবে। ট্রেনটি স্টেশনে অবস্থান করছে।
ট্রেন হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার দুই ঘণ্টার বেশি সময় ধরে দুর্ভোগে পড়েন যাত্রীরা। যাত্রীরা ইঞ্জিন আসার অপেক্ষা করছেন।
ট্রেনের যাত্রী সজীব রহমান বলেন, মহাসড়কে যানজট থাকতে পারে। তিনি তাই ট্রেনে এসেছেন। দেরি হলেও ট্রেন ছাড়বেন না। আরেকটি ইঞ্জিন আসা পর্যন্ত অপেক্ষা করবেন।