ঢাকামুখী যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে হঠাত্ সকাল থেকে দূরপাল্লার যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। ছবিটি আজ সকালে একটি বাসের কাউন্টারের সামনে থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম
রাজশাহীতে হঠাত্ সকাল থেকে দূরপাল্লার যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। ছবিটি আজ সকালে একটি বাসের কাউন্টারের সামনে থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

বিএনপির কালকের সমাবেশকে কেন্দ্র করে আজ রোববার থেকেই বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাচ্ছে। বিএনপির সমাবেশে যাতে কেউ যোগ দিতে না পারেন সে জন্যই এ ধরনের ব্যবস্থ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।তবে পরিবহণ মালিক সমিতির প্রতিনিধিরা বলছেন, সরকার বা কোনো পক্ষ থেকে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তাঁরা নিজেরাই নাশকতার আশঙ্কায় এ ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।প্রথম আলোর বগুড়া প্রতিনিধি আনোয়ার পারভেজ জানান, আজ সকাল ১০টা থেকেই বগুড়ার ওপর দিয়ে কোনো ধরনের দূরপাল্লার যান চলাচল করছে না। ফলে ঢাকামুখী মোট ১১টি জেলার দূরপাল্লার বাস বন্ধ হয়ে গেছে। এতে করে যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। যাঁদের টিকেট কাটা ছিল টিকেট কাউন্টার থেকে তাঁদেরকে মঙ্গলবারের পরে যোগাযোগ করতে বলা হচ্ছে।

রাজশাহীতে হঠাত্ সকাল থেকে দূরপাল্লার যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। ছবিটি সকাল ১১টায় শ্যামলী পরিবহনের বাসের কাউন্টারের সামনে থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম
রাজশাহীতে হঠাত্ সকাল থেকে দূরপাল্লার যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। ছবিটি সকাল ১১টায় শ্যামলী পরিবহনের বাসের কাউন্টারের সামনে থেকে তোলা। ছবি: শহীদুল ইসলাম

বগুড়া মটরমালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় এ ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে।প্রথম আলোর বরিশাল প্রতিনিধি সাইফুর রহমান জানান, বরিশাল থেকে ঢাকাগামী বাস ও অন্যান্য যান চলাচল বন্ধ হয়ে যাবে আজ দুপুর ২টা থেকে।জেলার সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি ও জেলার মহানগর শ্রমিক লীগের আহবায়ক আফতাব হোসেন প্রথম আলোকে বলেন,
এর মধ্যেই যাত্রী সংখ্যা কমে গেছে। এ ছাড়া রাজনৈতিক সহিংসতার আশঙ্কায় ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ থাকবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শৈবাল কান্তি চৌধুরী প্রথম আলোকে বলেন, যানবাহন চলাচল বন্ধে পুলিশের পক্ষ থেকে সরাসরি কোনো নির্দেশ দেওয়া হয়নি। তবে রাজনৈতিক সহিংসতার আশঙ্কার কথা বাস ও লঞ্চমালিক সমিতির প্রতিনিধিদের জানিয়ে দেওয়া হয়েছে। তারপর তাঁরা নিজেরাই বন্ধ করে দিচ্ছেন।লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি এবং সুন্দরবন লঞ্চের মালিক সাইদুর রহমান প্রথম আলোকে বলেন,

এখন পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধের কোনো নির্দেশনা পাওয়া যায়নি। রাতে লঞ্চ ছাড়ে। তাই পরে কোনো নির্দেশনা পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমন কুমার দাস জানিয়েছেন, সে অর্থে এখন পর্যন্ত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আসেনি বা চলচল বন্ধ হয়ে যায়নি। তবে পরিবহণের সংখ্যা সকাল ১১টার পর থেকে কিছুটা কমে গেছে।