ঢাকায় অটোরিকশা ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আজ মঙ্গলবার ভোর ছয়টা থেকে সিএনজিচালিত অটোরিকশা ধর্মঘট শুরু হয়েছে। চলবে ৭২ ঘণ্টা।

অটোরিকশার বয়সসীমা বৃদ্ধির দাবিতে এই ধর্মঘট ডেকেছে মালিক সমিতি। গতকাল সোমবার অটোরিকশা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্যসচিব এ টি এম নাজমুল হাসান ৭২ ঘণ্টা ধর্মঘটের তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

ধর্মঘটের মধ্যেও আজ সকালে ঢাকার রাস্তায় সিএনজিচালিত বাণিজ্যিক অটোরিকশা চলতে দেখা গেছে। এ ছাড়া ব্যক্তি-মালিকানাধীন সিএনজিচালিত অটোরিকশা চলছে।

২০০২ সালে ঢাকায় অটোরিকশা নামানোর সময় এর বয়সসীমা নয় বছর নির্ধারণ করে দেওয়া হয়েছিল। মালিকদের চাপে তা দুই দফা বাড়িয়ে ১১ বছর করা হয়। এখন আরও চার বছর বয়সসীমা বৃদ্ধির জন্য চাপ দিচ্ছেন মালিকেরা। ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ নামে তাঁরা ধর্মঘটের ডাক দিয়েছেন।