ঢাকায় আজ
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশন: সংগঠনটির বার্ষিক সাধারণ সভা, বেলা তিনটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে।
মুক্তিযুদ্ধ জাদুঘর: তাজউদ্দীন আহমদের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, আলোকচিত্র প্রদর্শনী ও সংগীত অনুষ্ঠান, বিকেল পাঁচটায়, মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ: সংগঠনটির ত্রিবার্ষিক সম্মেলন, বেলা তিনটায়, মহানগর নাট্যমঞ্চে।
কর্নেল তাহের সংসদ: কর্নেল আবু তাহেরের ফাঁসির ৩৯তম বার্ষিকী স্মরণে ‘মুক্ত চিন্তা ও মুক্ত বুদ্ধির ওপর আঘাত’ শীর্ষক আলোচনা সভা, বিকেল চারটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে।
বাংলাদেশ আদিবাসী ফোরাম: জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক আদিবাসী দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের দাবিতে সমাবেশ ও শোভাযাত্রা, সকাল ১০টায়, স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে।
বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস): আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে সমাবেশ ও মিছিল, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।