ঢাকায় আজ
বাংলাদেশ মহিলা পরিষদ: ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ কর্মসূচি’ শীর্ষক মতবিনিময় সভা, বিকেল সাড়ে তিনটায়, পরিষদের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি: প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা প্রদানের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, বিকেল তিনটায়, জেলা প্রশাসকের কার্যালয়।
২১ আগস্ট বাংলাদেশ: বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর ও ২১ আগস্টে গ্রেনেড হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, সকাল নয়টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
মুক্তিযুদ্ধ জাদুঘর: হিরোশিমা দিবস উপলক্ষে বাংলাদেশে জাপানের দূতাবাসের কাউন্সিলর মিতসুতাকো নুমাহাতার বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল পাঁচটায়, মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে।
গ্রিনবেল্ট ট্রাস্ট: হিরোশিমা দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী, বিকেল চারটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র (টিএসসি) মিলনায়তনে।
ঐক্য ন্যাপ: ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, বিকেল সাড়ে চারটায়, বাংলাদেশ টেনিস ফেডারেশন, পশ্চিম গ্যালারির নিচে।
বাংলাদেশ শান্তি পরিষদ: হিরোশিমা দিবস উপলক্ষে আলোচনা সভা, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে।
নাগরিক উদ্যোগ ও বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন: ‘অস্পৃশ্যতা এবং দলিত মানবাধিকার: রাষ্ট্র ও সমাজের দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনার, সকাল সাড়ে ১০টায়, সিরডাপ মিলনায়তনে।