ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে একক বক্তৃতানুষ্ঠান, বিকেল চারটায়, আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে।
মানুষের জন্য ফাউন্ডেশন: ‘মা-শিশুর পুষ্টি, খাদ্য নিরাপত্তা ও উন্নয়ন: প্রেক্ষিত পার্বত্য চট্টগ্রাম’ শীর্ষক সেমিনার, বিকেল চারটায়, বাংলা একাডেমির কবি শামসুর রাহমান হলে।
জার্নি: ‘পাবলিক পরীক্ষায় প্রশ্ন ফাঁসরোধে ডিজিটাল প্রশ্ন পদ্ধতির উদ্যোগ ও বাস্তবতা’ শীর্ষক সেমিনার, বেলা তিনটায়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান বিভাগের সেমিনার কক্ষে।
আরশীনগর ফাউন্ডেশন: ‘কথা কবিতা গান’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান, বেলা তিনটায়, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে।