ঢাকায় আজ
’৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি: জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, বেলা তিনটায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে।
বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস শ্রমিক ফেডারেশন: ‘পোশাকশিল্পের শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা, তাজরীন অগ্নিকাণ্ড, রানা প্লাজা ধসের ক্ষতিপূরণসহ মানবাধিকার লঙ্ঘনের তদন্ত ও প্রয়োজনীয় আইন’ শীর্ষক আলোচনা সভা, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট: ‘বিচারাধীন ধর্ষণ মামলার চারিত্রিক প্রমাণের ব্যবহার: সাক্ষ্য আইন ১৮৭২-এর ১৫৫(৪) ধারা’ শীর্ষক সম্মেলন, বেলা তিনটায়, সাসাকাওআ অডিটরিয়াম, আইসিডিডিআরবিতে।
সমবায় অধিদপ্তর: ৪৩তম সমবায় দিবস উদ্যাপন, সকাল নয়টায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শোভাযাত্রা।
বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা: কলিম শরাফীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, সন্ধ্যা ছয়টায়, গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে।
যুব উন্নয়ন অধিদপ্তর: জাতীয় যুব দিবস-২০১৪ উদ্যাপন, সকাল সাড়ে নয়টায়, ওসমানী স্মৃতি মিলনায়তনে।
বাংলাদেশ আইন সমিতি: ‘বিচার বিভাগের স্বাধীনতা: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনার, সকাল ১০টায়, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
বাংলাদেশ এনিমেল এগ্রিকালচার সোসাইটি: ‘এগস ফর লাইফ’ শীর্ষক সেমিনার, সকাল ১০টায়, ব্র্যাক সেন্টার ইনে।