ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণসাক্ষরতা অভিযান: ‘প্রাথমিক সমাপনী পরীক্ষা কোন পথে’ শীর্ষক প্রতিবেদনের প্রকাশনা উৎসব, সকাল সাড়ে ১০টায়, আগারগাঁওয়ের এলজিইডি ভবনের ১২ তলায়।
পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট: বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে পাঁচ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন, বিকেল পাঁচটায়, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট, ১৬ শুক্রাবাদ, পান্থপথে।
ঢাকা থিয়েটার: সেলিম আল দীন রচিত বিভিন্ন নাট্যচরিত্রের পরিবেশনা, সন্ধ্যা সাতটায়, জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে।
একতা বাউল শিল্পীগোষ্ঠী: আবদুর রহমান বয়াতির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান, বিকেল চারটায়, জাতীয় শিল্পকলা একাডেমীতে।
পেশাজীবী সমন্বয় পরিষদ: জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা, বিকেল চারটায়, সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে।