ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি: বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ও ভাড়া নির্ধারণ কমিটিতে মালিক-শ্রমিকদের সংখ্যানুপাতে যাত্রী প্রতিনিধি অন্তর্ভুক্তির দাবিতে প্রতীকী অনশন, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।

জাতীয় মুক্তি কাউন্সিল, নয়াগণতান্ত্রিক গণমোর্চা, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ ও জাতীয় গণফ্রন্ট: গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ, বিকেল সাড়ে চারটায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।

সামাজিক প্রতিরোধ কমিটি: বাল্যবিবাহ নিরোধ আইনে কন্যাশিশুর বিয়ের বয়স শর্তহীনভাবে ন্যূনতম ১৮ বছর রাখার দাবিতে মানববন্ধন, বিকেল সাড়ে তিনটায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।