ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন: আন্তকর অঞ্চল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান, বেলা তিনটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন: গার্মেন্টস শ্রমিকদের প্রতীকী অবস্থান ও বিক্ষোভ মিছিল, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ: রুশ বিপ্লবের ৯৭তম বার্ষিকী উপলক্ষে মিছিল সমাবেশ, বিকেল সাড়ে চারটায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
ঐক্য ন্যাপ: যুদ্ধাপরাধীদের বিচার ও রায় দ্রুত কার্যকর করা এবং জামায়াত-শিবির নিষিদ্ধ ও তাদের সম্পদ বাজেয়াপ্তের দাবিতে মানববন্ধন, বেলা ১১টায়, জাতীয় জাদুঘরের সামনে।
’৭৫-এর ঘাতক দালাল নির্মূল কমিটি: ৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে সমাবেশ ও মিছিল, সকাল সাড়ে ১০টায়, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে।
বিডি ফাউন্ডেশন: নবাব সিরাজউদ্দৌলা স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান, বিকেল চারটায়, জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে।