ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাটারফ্লাই বাংলাদেশ: ‘বাংলাদেশের প্রজাপতি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন, বিকেল সাড়ে পাঁচটায়, জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনের লবিতে।
গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান (সিএসআরএল) : বন্যাদুর্গত ক্ষতিগ্রস্ত কৃষকদের অতি দ্রুত কৃষি উপকরণসহ প্রয়োজনীয় সরকারি সেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
মহানগর সর্বজনীন পূজা কমিটি: জন্মাষ্টমী উৎসবের অংশ হিসেবে আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল চারটায়, ঢাকেশ্বরী মন্দির মিলনায়তনে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি: নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল, বিকেল চারটায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
বিশ্বসাহিত্য কেন্দ্র: ২০১৪-১৫ শিক্ষাবর্ষে বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ, সকাল সাড়ে ১০টায়, শিল্পকলা একাডেমীর চিত্রশালা প্লাজায়।