ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম: জাতীয় কন্যা শিশু দিবস-২০১৫ উপলক্ষে আলোচনা সভা, সকাল সোয়া ১০টায়, বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে।
খান ফাউন্ডেশন: ‘স্থানীয় সরকার ব্যবস্থায় নির্বাচিত নারী প্রতিনিধিদের অবস্থা’ শীর্ষক গোলটেবিল আলোচনা, সকাল সাড়ে ১০টায়, সিরডাপ মিলনায়তনে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ: নন-ফিকশন বইমেলা উদ্বোধন, সকাল ১০টায়, অনুষদ প্রাঙ্গণে।
নাগরিক উদ্যোগ: ‘দলিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন প্রসঙ্গ: সরকার, আইনপ্রণেতা এবং নাগরিক সমাজের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা, সন্ধ্যা ছয়টায়, জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে।