ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্ট: বিশ্ব অ্যানেসথেসিয়া দিবস উপলক্ষে অনুষ্ঠান, সকাল সাড়ে নয়টায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে।

মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট: জননেতা মোহাম্মদ ফরহাদ প্রয়াণের ২৮ বছর স্মরণ অনুষ্ঠান, বিকেল চারটায়, মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনে।

কৃষি মন্ত্রণালয়: খাদ্যমেলা উদ্বোধন, সকাল ১০টায়, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সামনে।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র: শ্রম বিধিমালা ও শ্রম আইন পরিবর্তন এবং মজুরি বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও মিছিল, বেলা ১১টায়, প্রেসক্লাবের সামনে থেকে।

গণতান্ত্রিক বাম মোর্চা: ঢাকা-সুন্দরবন রোডমার্চ, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাব থেকে।