গবেষণা ও উন্নয়ন কালেকটিভ: সংবিধান অনুযায়ী অনগ্রসর জনগোষ্ঠীর তালিকা প্রণয়ন ও রাজবংশীদের অন্তর্ভুক্তকরণের দাবিতে মানববন্ধন, সকাল নয়টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে৷
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা): ‘বাংলাদেশের সংবিধান ও পরিবেশ’ শীর্ষক আলোচনা সভা, বেলা সাড়ে তিনটায়, পবা কার্যালয়ে৷
সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ: সৃজনশীল প্রকাশক ফয়সল আরেফিনকে হত্যা এবং শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদ রশীদ টুটুল, মুক্তমনা লেখক তারিক রহিম ও রণদীপম বসুকে হত্যা প্রচেষ্টার বিরুদ্ধে সমাবেশ ও মিছিল, বেলা সাড়ে তিনটায়, জাতীয় জাদুঘরের সামনে৷
পলিসি ফর হিউম্যান: ‘বিশ্বশান্তি ও মর্যাদা দিবস উপলক্ষে হিংসা, নৈরাজ্য নয়; শান্তি ও মর্যাদা চাই’ শীর্ষক আলোচনা, গুণীজন সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল পাঁচটায়, পাবলিক লাইব্রেরির ভিআইপি সেমিনারে৷
স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট: স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান বা মেয়রসহ সাধারণ আসনে রাজনৈতিক দলের মনোনয়নে ৩৩ শতাংশ নারী প্রার্থী নিশ্চিতের দাবিতে জাতীয় সেমিনার, সকাল সাড়ে নয়টায়, সিরডাপ মিলনায়তনে৷