ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাগরিক উদ্যোগ: ‘দলিত জনগোষ্ঠীর শিক্ষার অধিকার এবং পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থায় অভিগম্যতা’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন, সকাল ১০টায়, ডেইলি স্টার ভবনের তৌফিক আজিজ খান সেমিনার হলে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি: চা-দোকানি বাবুল মাতবর হত্যার প্রতিবাদ ও নিষ্ঠুরতার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে সমাবেশ, বিকেল চারটায়, মিরপুর ১ নম্বর গোলচত্বরে।
মাওলা ব্রাদার্স: মুহাম্মদ ইব্রাহীমের আত্মজীবনী ‘জীবনস্মৃতিতে মানুষ-দেশ-বিজ্ঞান’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান, বিকেল চারটায়, জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে।
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, বেলা আড়াইটায়, প্লট ২০৯, সেক্টর ১৫, উত্তরায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে।