ঢাকায় আজ
পার্বত্য চট্টগ্রাম কমিশন: ‘প্রান্তিকীকরণ এবং বিচারহীনতা: পার্বত্য চট্টগ্রামে নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা’ শীর্ষক গোলটেবিল, সকাল ১০টায়, ধানমন্ডির ছায়ানট ভবনে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন: ‘বাংলাদেশে শিক্ষার গুণগত মানের সংকট’ শীর্ষক গোলটেবিল, বিকেল সাড়ে তিনটায় পুরানা পল্টনের মুক্তি ভবনে।
অধ্যাপক ডা. জোহরা বেগম কাজী ফাউন্ডেশন: জোহরা বেগম কাজীর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও আলোচনা, সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে।
দ্য ডেইলি স্টার: ফিরোজা বেগমের স্মরণে সংগীতাঞ্জলি ‘দূর দ্বীপবাসিনী’, সন্ধ্যা ছয়টায়, ডেইলি স্টার সেন্টারে।
বাংলাদেশ শান্তি পরিষদ: ‘মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার ও বিশ্বশান্তি’ বিষয়ে আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায়, জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে।
বাংলাদেশ লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন: ‘ট্যানারি শিল্প স্থানান্তর: শ্রমিক প্রেক্ষিত’ বিষয়ে গোলটেবিল, বেলা ১১টায় সিরডাপ মিলনায়তনে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা-তরুণ প্রজন্ম: জেলহত্যা দিবস উপলক্ষে সভা, বেলা তিনটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে।
টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন: তাজরীন অগ্নিকাণ্ডের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ, বিকেল চারটায় প্রেসক্লাবের সামনে।