ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি: সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ তৎপরতা বন্ধ করার দাবিতে প্রতিবাদ সমাবেশ, বিকেল চারটায়, জাতীয় প্রেসক্লাবের সামনে৷
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ: সংগঠনটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা, সকাল ১০টায়, ধানমন্ডি ৩২ নম্বরে৷
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট: সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর কুমকুমের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, সকাল সাড়ে ১০টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ মহড়াকক্ষে৷
বাংলাদেশ জাতিসংঘ সমিতি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘একুশে ফেব্রুয়ারি ও বাংলা ভাষার বর্তমান অবস্থা’ শীর্ষক আলোচনা সভা, বিকেল সাড়ে পাঁচটায়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) মিলনায়তনে (বাড়ি-২২, রোড-৭, ধানমন্ডি)৷
জিয়া নাগরিক ফোরাম (জিনাফ): ‘গণতন্ত্র ও স্বাধীন বিচারব্যবস্থা’শীর্ষক আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে৷
বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি: সংগঠনটির জাতীয় প্রতিনিধি সভা ও ১৯তম জাতীয় সম্মেলন, বেলা দেড়টায়, তোপখানা সড়কের শহীদ রাসেল মঞ্চে৷
বাংলাদেশ গণ-আজাদী লীগ: ‘মহান ভাষা আন্দোলন থেকে আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা, বিকেল সাড়ে তিনটায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে৷
ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন: বিভিন্ন দাবি–দাওয়ার পরিপ্রেক্ষিতে মানববন্ধন, সকাল সাড়ে ১০টা জাতীয় প্রেসক্লাবের সামনে।