ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণজাগরণ মঞ্চ: মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় দ্রুত বাস্তবায়ন ও পুনর্বিবেচনা শুনানিতে ফাঁসির রায় বহালের দাবিতে অবস্থান কর্মসূচি, গণসমাবেশ, প্ল্যাকার্ড ও চিত্রাঙ্কন প্রদর্শনী, বিকেল সাড়ে পাঁচটায়, শাহবাগের প্রজন্ম চত্বরে৷
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট: ‘গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত নিশ্চিতকরণে পদক্ষেপ নিন’ শীর্ষক মানববন্ধন, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে৷
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ: জননেত্রী শেখ হাসিনার দিন বদলের সাত বছর গ্রন্থের মোড়ক উন্মোচন, বেলা সোয়া ১১টায়, সেগুনবাগিচায় বাংলাদেশ প্রেস কাউন্সিলে৷