ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্মিলিত সামাজিক আন্দোলন: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে গুজব ছড়িয়ে লাঞ্ছনা ও অবমাননার প্রতিবাদে ও লাঞ্ছনাকারীদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন, বিকেল চারটায়, জাতীয় জাদুঘরের সামনে৷
জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পেশাগত বৈষম্য, মর্যাদা ও অধিকার সংরক্ষণের দাবিতে মানববন্ধন, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন: প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের স্মরণে শোকসভা, বিকেল পাঁচটায়, তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে৷
ঢাকা প্রবাসী মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সমিতি: সমিতির নির্বাচন ও আলোচনা সভা, সকাল ১০টায়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে৷