ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিড ট্রাস্ট: অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরদের তৈরি পণ্যের প্রদর্শনী, বেলা তিনটায়, ধানমন্ডির দৃক গ্যালারিতে।
ঢাকা বিশ্ববিদ্যালয়: নবম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসবের উদ্বোধন, সন্ধ্যা ছয়টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ: মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী, বেলা দুইটায়, শাহবাগে।
স্বাস্থ্য অধিদপ্তর: বিশ্ব এইডস দিবস উপলক্ষে শোভাযাত্রা, সকাল সাড়ে আটটায়, মানিক মিয়া অ্যাভিনিউয়ে।
ইভেন্ট টাচ ইন্টারন্যাশনাল: বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ-সংশ্লিষ্ট প্রদর্শনীর উদ্বোধন, বেলা তিনটায়, বিজয় সরণির সামরিক জাদুঘরের মাঠে।
বাংলাদেশ দলিত পরিষদ: পিএসসি পরীক্ষায় অবমাননাকর প্রশ্ন দেওয়ার প্রতিবাদে মানববন্ধন, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন: কমন থ্রেড লিমিটেডের বকেয়া পরিশোধ ও কারখানা চালুর দাবিতে অবস্থান ধর্মঘট, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
জিয়াউর রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়: জয় বাংলা ভাস্কর্যের উদ্বোধন, বেলা তিনটায়, হল প্রাঙ্গণে।