ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ বাঁচাও আন্দোলন: সুন্দরবনে তেলের জাহাজ ডুবির ঘটনায় দূষণ রোধ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠনের দাবিতে মানববন্ধন, দুপুর পৌনে ১২টায়, জাতীয় জাদুঘরের সামনে।
বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা: ‘মানবাধিকার, ন্যায়বিচার, সুশাসন ও গণতন্ত্র: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা, বিকেল পাঁচটায়, কেন্দ্রীয় গণগ্রন্থাগার।
জাতিসংঘ তথ্যকেন্দ্র: বিশ্ব মানবাধিকার দিবস উদ্যাপন উপলক্ষে সেমিনার, কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান, বেলা সাড়ে ১১টায়, ইউনাইটেড ন্যাশনাল ইউনিভার্সিটি (বাড়ি-৮০, সড়ক-৮/এ, ধানমন্ডি)।
জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থা: ‘প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনার, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলা অনুষদ: শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে শিক্ষার্থী ও শিক্ষকদের শিল্পকর্মের প্রদর্শনীর উদ্বোধন, দুপুর ১২টা, বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ।