ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি: তৃতীয় জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসব, বেলা ১১টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায়।

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি: বঙ্গোপসাগর ও সুন্দরবনে বিদ্যুৎ প্রকল্প বন্ধ, ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন ও দায়মুক্তি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ ও মিছিল, বিকেল সাড়ে চারটায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।

প্রগতিশীল লেখক ইউনিয়ন: সৈয়দ মুজতবা আলীর ১১০তম জন্মদিন উপলক্ষে সেমিনার ও চলচ্চিত্র প্রদর্শনী, সকাল ১০টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে।

ঢাকা বিশ্ববিদ্যালয় : ড. নাজমা জেসমিন চৌধুরী স্মরণে বক্তৃতা, বিকেল চারটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে।