ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট: কালশী হত্যাকাণ্ডে দায়ীদের বিচার ও ক্যাম্পবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, বেলা ১১টায়, কালশী কুর্মিটোলা ক্যাম্পের সামনে।
মুক্তিযুদ্ধ একাডেমি: নারী মুক্তিযোদ্ধা সংবর্ধনা, বেলা তিনটায়, জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ: বিজয় দিবস উপলক্ষে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, বিকেল চারটা থেকে, শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে।
মুক্তিযুদ্ধ জাদুঘর: ‘রাষ্ট্র ও সমাজে মুক্তিযুদ্ধের ভাবাদর্শ নির্মাণ’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল চারটায়, মুক্তিযুদ্ধ জাদুঘরে।
জাতীয় কবিতা পরিষদ: বিজয় দিবস উপলক্ষে কবিতাপাঠ, বিকেল চারটায়, জাতীয় জাদুঘরে।