ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগর দরিদ্র ও বস্তিবাসী উন্নয়ন সংস্থা: পানি ও স্যানিটেশনসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন, বেলা ১১টায়, বাংলা কলেজ, কড়াইল বস্তি, সাততলা বস্তি, মিরপুর-১২, ভাষানটেক ও রায়েরবাজার স্মৃতিসৌধের সামনে।
বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম: সংগীতশিল্পী মোহাম্মদ আলী স্মরণে আলোচনা সভা, বিকেল সাড়ে পাঁচটায়, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে।
বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ: বাজেট ও সরকারি সেবায় আদিবাসীদের জন্য ন্যায্য বরাদ্দের দাবিতে মানববন্ধন, বেলা ১১টায়, জাতীয় জাদুঘরের সামনে।
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওবঞ্চিত শিক্ষকেরা: বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের এমপিওবঞ্চিত শিক্ষকদের অনশন, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।