ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসাহিত্য কেন্দ্র: ২০১৪ সালের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সকাল সাড়ে আটটায়, রমনা বটমূলে।
সেন্টার ফর ন্যাশনালিজম স্টাডিজ: জাতি গঠনে বাধা ও উত্তরণের পথ নিয়ে গোলটেবিল আলোচনা, সকাল ১০টায়, জাতীয় প্রেসক্লাবে।
সেন্ট পলস্ উচ্চবিদ্যালয় (মংলা): প্রাক্তন শিক্ষার্থী সম্মিলন-২০১৫, সকাল ১০টা, বটমলী হোমস অর্ফানেজ টেকনিক্যাল স্কুল, ফার্মগেট।
ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিসারিজ: বাংলাদেশের নৌপথে দূষণ ও এর প্রভাববিষয়ক আন্তর্জাতিক সম্মেলন, সকাল নয়টায়, সিরডাপ মিলনায়তনে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অ্যালামনাই: বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান, সকাল ১০টায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি)।
কেন্দ্রীয় খেলাঘর আসর: জাতীয় সম্মেলন-২০১৫, সকাল ১০টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে।
নাগরিক সমাজ: আদিবাসী ছাত্রনেতা বাবলু হেমব্রম হত্যার প্রতিবাদে সমাবেশ, বেলা ১১টায়, জাতীয় জাদুঘরের সামনে।
কমরেড নির্মল সেন স্মরণ জাতীয় কমিটি: নির্মল সেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, বেলা তিনটায়, জাতীয় প্রেসক্লাবে।
অমৃতসূর্য: শীতার্ত ও দুর্যোগকবলিত মানুষের জন্য চ্যারিটি কনসার্ট, বিকেল চারটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে।