ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক): পাঁচ দিনব্যাপী বস্ত্রমেলা শুরু, বেলা সাড়ে ১০টায়, মতিঝিলে বিসিক ভবনের নিচতলায়।

তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি: পাওনা পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত।

ভিউ ফাউন্ডেশন: দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য টকিং বই, ব্রেইল কোরআন ও অডিও হাদিস বিতরণ, সকাল সাড়ে নয়টায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে।

ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং: ‘পানিসম্পদের পরিস্থিতি নিরূপণ’ শীর্ষক কর্মশালা, সকাল নয়টায়, মহাখালীর রাওয়া কনভেনশন হলে। ইউএনএফপিএ: বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান, বেলা তিনটায়, নায়েম মিলনায়তনে।