ঢাকায় আজ
বাংলা একাডেমি: শিশুসাহিত্যিক এখ্লাসউদ্দিন আহমদ স্মরণসভা, বেলা সাড়ে তিনটায়, বাংলা একাডেমির শামসুর রাহমান মিলনায়তনে।
ভলানটিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ: ১৫ বছর পূর্তির অনুষ্ঠান, সকাল সাড়ে নয়টায়, এলজিইডি মিলনায়তনে।
সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিউনিকেশন ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স: ‘আগামী প্রজন্মের ঢাকা: আমাদের করণীয়’ শীর্ষক গবেষণাভিত্তিক সম্মেলন ও প্রকাশনা উৎসব, সকাল সাড়ে নয়টায়, প্ল্যানার্স টাওয়ার, ইনস্টিটিউট অব প্ল্যানার্স মিলনায়তনে।
ডিবেট ফর ডেমোক্রেসি: ‘গ্রামীণ অর্থনীতিতে ক্ষুদ্রঋণের গুরুত্ব’ শীর্ষক বিতর্ক, বেলা সাড়ে ১১টায়, এফডিসির ৮ নম্বর ফ্লোরে।
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি: চাষী নজরুল ইসলামের মৃত্যুতে দোহা মাহফিল, বেলা তিনটায়, এফডিসিতে।
সম্মিলিত সামাজিক আন্দোলন: ‘সহিংসতার বৃত্ত থেকে বেরিয়ে আসুন ও নিশ্চিত করুন শান্তিপূর্ণ গণতান্ত্রিক ধারার অগ্রযাত্রা’ শীর্ষক আলোচনা, সকাল সাড়ে ১০টায়, মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে।