ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওলা ব্রাদার্স: কনস্টিটিউশনাল ডেমোক্রেসি—নট ডেথ স্কোয়াড অ্যাগেইন গ্রন্থের প্রকাশনা, বেলা ১১টায়, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে।
সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ: অবরোধের নামে মানুষ হত্যা বন্ধ এবং জামায়াত-শিবিরসহ সব উগ্র রাজনৈতিক সংগঠন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও সমাবেশ, বেলা সাড়ে তিনটায়, জাতীয় জাদুঘরের সামনে।
সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১: রাজনৈতিক আন্দোলনের নামে নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি, বেলা ১১টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ: অষ্টম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, বিকেল চারটায়, গণগ্রন্থাগার চত্বরে।
বাংলাদেশ ব্রাহ্মসমাজ: ১৮৫তম মাঘোৎসব, বেলা ১১টায়, ব্রাহ্মসমাজ ভবনে (লয়াল স্ট্রিট, পাটুয়াটুলী)।