ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগ: অষ্টম মহাত্মা গান্ধী স্মারক বক্তৃতা, বেলা ১১টায়, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।
ছায়ানট: শ্রোতার আসর, সন্ধ্যা সাড়ে ছয়টায়, ছায়ানট সংস্কৃতি-ভবনে।
গণতান্ত্রিক সংবিধান সংগ্রাম কমিটি: বিদ্যমান সংকট উত্তরণে গণতান্ত্রিক সংবিধানের প্রয়োজনীয়তা শীর্ষক মতবিনিময়, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবে।
সিপিবি-বাসদ: দেশ বাঁচাও আওয়াজে বিক্ষোভ কর্মসূচি, বেলা সাড়ে তিনটায়, প্রেসক্লাবের সামনে।
হোক প্রতিবাদ: শান্তি সমাবেশ, বেলা তিনটায়, কেন্দ্রীয় শহীদ মিনারে।
গণজাগরণ মঞ্চ: প্রতিবাদী গণস্বাক্ষর ও সমাবেশ, বেলা তিনটায়, শাহবাগে।