ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশন: চলমান সহিংসতা বন্ধের দাবিতে শান্তি পদযাত্রা, সকাল সাড়ে ১০টায়, জাতীয় জাদুঘরের সামনে থেকে।
সেভ দ্য চিলড্রেন: ‘শিক্ষা খাতে তথ্যপ্রযুক্তি-উদ্যোগ’-বিষয়ক প্রতিবেদন প্রকাশ, সকাল সাড়ে নয়টায়,স্পেকট্রা কনভেনশন সেন্টারে।
গুড গভার্নেন্স ফোরাম: ‘বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় সংলাপ’ শীর্ষক গোলটেবিল, সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে।
বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস শ্রমিক ফেডারেশন: ‘লাখো শ্রমিকের বুক ফাটা কান্না’ বিশেষ সংকলন প্রকাশনা অনুষ্ঠান, বিকেল তিনটায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে।
সময় প্রকাশন: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বইয়ের প্রকাশনা উৎসব, বিকেল সাড়ে পাঁচটায়, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে।
লোক: শীতার্তদের জন্য দর্শনীর বিনিময়ে কবিতাসন্ধ্যা, সন্ধ্যা ছয়টায়, পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, নীলক্ষেতে।
মুক্তধারা সংস্কৃতি চর্চাকেন্দ্র: ‘প্রীতিভাণ্ডারের চাবি’ শীর্ষক আবৃত্তি প্রযোজনা, সন্ধ্যা সাতটায়, গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন: প্রতীকী প্রতিবাদস্বরূপ শহীদ মিনার পরিষ্কারকরণ ও পথনাট্য উৎসব, দুপুর ১২টায়, কেন্দ্রীয় শহীদ মিনারে।