ঢাকায় আজ
গণফোরাম: সংগঠনটির কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা, সকাল ১০টায়, আরামবাগের ইডেন কমপ্লেক্সে।
কাপেং ফাউন্ডেশন: বাংলাদেশের আদিবাসীদের মানবাধিকার রিপোর্ট-২০১৪ মোড়ক উন্মোচন ও আলোচনা সভা, বেলা ১১টায়, ডেইলি স্টার ভবনে।
মুক্তিযুদ্ধ জাদুঘর: বাংলাদেশে গণহত্যা ও ন্যায়বিচারের ওপর আন্তর্জাতিক সম্মেলন, বিকেল চারটায়, সিরডাপ মিলনায়তনে।
অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালামনাই: সংগঠনটির গ্র্যান্ড রিইউনিয়ন, সকাল সাড়ে আটটায়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) খেলার মাঠে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল: সংগঠন দুটির জাতীয় সমাবেশ, দুপুর আড়াইটায়, সোহরাওয়ার্দী উদ্যানে।
শামস শিল্পাঙ্গন: খুদে শিল্পী প্রতিযোগিতা ও হস্তশিল্পমেলা, সকাল নয়টায়, তেজগাঁওয়ের ফার্ম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।
শ্রমজীবী সংঘ: সংগঠনটির দ্বিতীয় সম্মেলন, সকাল ১০টায়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে।
কর্মজীবী নারী: ‘পোশাকশিল্পের নারী শ্রমিকের জন্য শিশু দিবাযত্ন কেন্দ্র: বাস্তবতা এবং করণীয়’ শীর্ষক সেমিনার, দুপুর সাড়ে ১২টায়, জাতীয় প্রেসক্লাবে।
গবেষণা ও উন্নয়ন কালেটিভ (আডিসি): ‘সমতল আদিবাসীদের ভূমি সমস্যা: উত্তরণের পথ’ শীর্ষক জাতীয় সেমিনার, বেলা ১১টায়, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনে (বিএমএ ভবন)।