ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি: ‘পেট্রলবোমা ও জঙ্গিবাদী সহিংসতায় জাতীয় শিক্ষাজীবন ধ্বংসের চক্রান্তের বিরুদ্ধে করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনা, বেলা ১১টায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে।
বাংলাদেশ গারো ছাত্র সংগঠন: গারো আদিবাসীদের সাংবিধানিক অধিকারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন: সন্ত্রাসবিরোধী দিবস পালন, সকাল আটটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে।
তসলিমা পক্ষ: নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার দাবিতে আলোচনা সভা, বিকেল চারটায়, শাহবাগে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত সিরিল সিকদারের শোকসভা, বেলা সাড়ে তিনটায়, জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে।