ঢাকায় আজ
বিক্ষুব্ধ নারী সমাজ: নারী দিবস উপলক্ষে ‘আগুনকণ্ঠীদের গল্প শোনো’ শীর্ষক অনুষ্ঠান, বেলা সাড়ে তিনটায়, জাতীয় জাদুঘর প্রাঙ্গণে।
এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ: ‘সাংস্কৃতিক স্মৃতি: ঢাকায় নারী’ শীর্ষক বক্তৃতা অনুষ্ঠান, বিকেল চারটায়, এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে।
পেশাজীবী সমন্বয় পরিষদ: ‘বিএনপি-জামায়াত জোটের অগ্নি-পেট্রোল বোমা-জঙ্গিবাদী সন্ত্রাস, মানুষ হত্যা ও জাতীয় উন্নয়ন-অর্থনীতি-শিক্ষা ধ্বংসের প্রতিবাদে’ পেশাজীবী মহাসমাবেশ, সকাল ১০টায়, কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে।
বিজ্ঞানচিন্তা ও গঙ্গাফড়িং: আন্তর্জাতিক পাই দিবস ও আইনস্টাইনের জন্মদিন উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা, যথাক্রমে সকাল ১০টায় ও বিকেল চারটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়কদ্বীপে।
জার্নি: ‘মুক্তিযুদ্ধে পুলিশের অবদান এবং গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় পুলিশের ভূমিকা’ শীর্ষক সেমিনার, সকাল ১০টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।