ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় রাজস্ব বোর্ড: জাতীয় আয়কর দিবস-২০১৪ উদ্যাপন উপলক্ষে র্যালি, সকাল আটটায়, সেগুনবাগিচার জাতীয় রাজস্ব বোর্ড প্রাঙ্গণ থেকে।
পরিবেশ অধিদপ্তর: আন্তর্জাতিক ওজোন দিবস উদ্যাপন, বেলা তিনটায়, আগারগাঁওয়ের বন ভবন মিলনায়তনে।
বাংলাদেশ মহিলা পরিষদ: সারা দেশে হত্যা, আত্মহত্যা ও ধর্ষণসহ নারীর প্রতি সকল সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ, বিকেল চারটায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।
জনতার প্রত্যাশা: চলমান রাজনীতি-দেশবাসীর করণীয় শীর্ষক আলোচনা, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায়।
নাট্যসভা: নাট্যসভার ৪০ বছরে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠান, বিকেল চারটায়, প্রেসক্লাবের কনফারেন্স হলে।