ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রুখে দাঁড়াও: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, বেলা তিনটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে।
১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট: ১৯৭১: গণহত্যা-নির্যাতন নির্ঘণ্ট গ্রন্থমালার প্রকাশনা, বিকেল সাড়ে চারটায়, বাড়ি-২০, সড়ক-২৭, ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ: ‘বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা এবং অগ্নিদগ্ধ ভিকটিমদের ওপর প্রভাব’ শীর্ষক সেমিনার, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স রুমে।
গণফোরাম: নির্বাহী সভাপতি কমান্ডার আবদুর রউফের নাগরিক শোকসভা, বিকেল চারটায়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে।
জাতীয় সাংস্কৃতিক ধারা: সাহিত্য-সাংস্কৃতিক সভা, বেলা তিনটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনের ডাস চত্বরে।