ঢাকায় আজ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়: ১৮তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আলোচনা সভা, বেলা সাড়ে ১১টায়, শহীদ ডা. মিলন হলে।
ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স: মে দিবস উপলক্ষে আলোচনা সভা, বিকেল চারটায়, জাতীয় প্রেসক্লাবে।
প্রগতিশীল ছাত্রজোট: পয়লা বৈশাখে যৌন নিপীড়নের প্রতিবাদে অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ছাত্র-শিক্ষক সংহতি সমাবেশ, দুপুর ১২টায়, অপরাজেয় বাংলার পাদদেশে।
বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ: মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল পাঁচটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি: ভ্লাদিমির ইলিচ লেনিনের ১৪৫তম জন্মদিবস উপলক্ষে আলোচনা সভা, বিকেল সাড়ে চারটায়, শহীদ আসাদ মিলনায়তনে।
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা): জনস্বাস্থ্যের উন্নয়নে শব্দদূষণ বিধিমালা বাস্তবায়ন চাই’ শীর্ষক অবস্থান কর্মসূচি, বেলা ১১টায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে।