ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম: ‘আর্থিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার বাজেট’ শীর্ষক মতবিনিময় সভা, বেলা আড়াইটায়, জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে।

বেঙ্গল ফাউন্ডেশন: ইকবাল বাহার চৌধুরীর একক আবৃত্তি সন্ধ্যা ‘প্রাণের জয়বার্তা’, সন্ধ্যা সাতটায়, বেঙ্গল ক্যাফে, বাড়ি ৪২, সড়ক ২৭, ধানমন্ডিতে।

বাংলাদেশ মহিলা পরিষদ: পয়লা বৈশাখ উদ্‌যাপনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে নারী ও কন্যাশিশুর ওপর যৌন হামলা ও নিপীড়নের প্রতিবাদে এবং অপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ, বেলা তিনটায়, জাতীয় জাদুঘরের সামনে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি: জনগণের ভোটাধিকার হরণ এবং প্রহসনের নির্বাচনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, বিকেল সাড়ে চারটায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।