ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশলী শিল্পমালিক সমিতি: পঞ্চম আন্তর্জাতিক শিল্প প্রকৌশল ও উৎপাদন প্রযুক্তি বাণিজ্য মেলার উদ্বোধন, বেলা সাড়ে ১১টায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি): ‘টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনায় বৃষ্টির পানি সংরক্ষণ’ শীর্ষক সেমিনার, বেলা ১১টায়, প্লট-১৬, ব্লক-বি, বসুন্ধরা আবাসিক এলাকায়।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি): প্রতিনিধি সম্মেলন উদ্বোধন, বিকেল চারটায়, আইডিইবির মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে।