ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পরিবেশ আন্দোলন: অধ্যাপক মোজাফ্ফর আহমদ স্মরণসভা ও স্মারক বক্তৃতা, বিকেল চারটায়, বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে।
বাংলাদেশ ইতিহাস পরিষদ: পরিষদের বার্ষিক সেমিনার, সকাল ১০টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে।
স্টুডিও ৪৮: ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ শীর্ষক দলগত চিত্র প্রদর্শনীর উদ্বোধন, বিকেল পাঁচটায়, এরিক বিসত্রো ক্যাফে গ্যালারিতে, ধানমন্ডি ৫ নম্বর সড়কে।
পরিবেশ বাঁচাও আন্দোলন: পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন, সকাল সাড়ে নয়টায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে।
বাংলাদেশ শান্তি পরিষদ: বঙ্গবন্ধুর জুলিও-কুরি শান্তি পদক প্রাপ্তির ৪২তম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সকাল সাড়ে ১০টায়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে।