ঢাকায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কৃষক সমিতি: কৃষি, কৃষক ও খেতমজুরদের বাঁচাতে আসন্ন বাজেটে বরাদ্দ বৃদ্ধির দাবিতে বিক্ষোভ সমাবেশ, দুপুর ১২টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।

পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ): ‘বাংলাদেশের প্রবীণ জনগোষ্ঠী: জীবনমান উন্নয়নে প্রতিবন্ধকতা ও করণীয়’ শীর্ষক সেমিনার, সকাল ১০টায়, আগারগাঁওয়ের পিকেএসএফের মিলনায়তনে।

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম: গৃহস্থালি কাজের আর্থিক মূল্য নির্ধারণ ও বাজেটে নারীর জন্য বরাদ্দ বৃদ্ধির দাবিতে নারী সমাবেশ, সকাল সাড়ে ১০টায়, জাতীয় প্রেসক্লাবের সামনে।

উন্নয়ন সমন্বয়: ‘২০২১ সালের মধ্যে অতিদারিদ্র্য নিরসন: কেমন বাজেট দরকার’ শিরোনামে প্রাক্‌-বাজেট সেমিনার, বেলা ১১টায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে।

দ্য গ্লেনকো ফাউন্ডেশন: বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে শোভাযাত্রা, সকাল নয়টায়, ঢাকা মেডিকেল কলেজের দক্ষিণ ফটক থেকে।

শ্রীশ্রী জগন্নাথ জিউ ঠাকুর মন্দির: শ্রীশ্রী জগন্নাথ জিউ ঠাকুর মন্দিরে স্নানযাত্রা উৎসব, সকাল ১০টায়, তাঁতীবাজারের দুর্গাপূজা প্রাঙ্গণে।