ঢাকায় আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ অধিদপ্তর: ‘নগর জীবন ও অপচয় রোধে করণীয়’ শীর্ষক সেমিনার, বেলা ১১টায়, বন ভবনের হৈমন্তী সম্মেলনকক্ষে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়: ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা-সেবা এবং মানুষের প্রত্যাশা’ শীর্ষক মুক্ত আলোচনা, দুপুর ১২টায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে।
সনি মেমোরিয়াল ফাউন্ডেশন: বুয়েটের ছাত্রী সাবেকুন্নাহার সনি হত্যার ১৩তম বার্ষিকীতে স্মরণসভা, বিকেল সাড়ে পাঁচটায়, বুয়েট মিলনায়তনে।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (পূর্ব): মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ করদাতা উদ্বুদ্ধকরণবিষয়ক সেমিনার, সকাল সাড়ে ১০টায়, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের মাল্টিপারপাস হলে।